Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টেস্টেও সেরা তামিম

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ২০৬ রান করে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ও বনে গেছেন এই বাহাতি ওপেনার। এবার বাঙ্গালদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক হওয়ার সামনে দাঁড়িয়ে এই ক্রিকেটার। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে এবং টেস্টের সম্ভাব্য প্রায় সব রেকর্ডই নিজের দখলে নিয়ে রেখেছেন তামিম ইকবাল। অপূর্ণ রয়েছে বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রানের মালিক হওয়া। আর মাত্র ৭ রান করলেই হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হবেন তামিম ইকবাল। বাশারের টেস্ট রান ৩০২৬ এবং তামিম ইকবালের ৩০২০ রান। ভারতের বিপক্ষে ৭ রান করতে পারলেই কাক্সিক্ষত রেকর্ডের মালিক হবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.