Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবার সিকান্দার বক্স

বিনোদন ডেস্ক:
ঈদ এলেই সিকান্দার বক্সকে দেখা যাবে, গত কয়েক বছর ধরে এটা মোটামুটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রথমদিকে তিনি ঢাকাতেই স্থির ছিলেন। পরবর্তীতে ঘুরে বেড়িয়েছেন বান্দরবান, কক্সবাজার। এবার যাচ্ছেন রাঙামাটি। নামও তাই দেওয়া হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। ১৩ জুন সকাল থেকে দৃশ্যধারণ শুরু হয়েছে। তবে রাস্তা-ঘাটে নয়, বাড়িতেও নয়; শ্যুটিং হচ্ছে বাসে। পুরো ইউনিটের জন্য নেওয়া হয়েছে গোটা একটি বাস। ঢাকা টু রাঙামাটি যেতে যেতে বাসেই কিছুটা দৃশ্যায়ন চলবে। রাঙামাটিতেই হবে বাকিটা। যাকে ঘিরে এতো আয়োজন, সেই মোশাররফ করিম ছাড়াও সঙ্গে রয়েছেন তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, রোবেনা রেজা জুঁই, আহসান কবির প্রমুখ। এবার কিন্তু সিকান্দার বক্সের বউ বদল হয়নি। সারিকা, তিশা, প্রভা, মোনালিসা ঘুরে ঠেকেছে আনিকা কবির শখেই। সিক্যুয়েলের গত পর্বেও ছিলেন শখ। রাঙামাটি যাত্রায় সঙ্গী হয়েছেন তিনিও। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিকটি প্রচার হবে আগামী রোজার ঈদে, বাংলাভিশনে।

Leave A Reply

Your email address will not be published.