Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে ৫ কোটি ডলারের ম্যাগি ধ্বংসের ঘোষণা দিয়েছে নেসলে

আন্তর্জাতিক ডেস্ক: নেসলে জানিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা বিভাগের নিষেধাজ্ঞার কারণে তারা প্রায় ৫ কোটি ডলারের ম্যাগি নুডলস ধ্বংস করবে। খুচরা বিক্রেতা, ডিলার ও কারখানা থেকে সংগ্রহ করে এই নুডলস ধ্বংস করা হবে।

ভারতের পর্যবেক্ষকরা বলেছেন ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসে তারা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান পেয়েছেন। কিন্তু নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে নেসলে কর্তৃপক্ষ বলেছে, ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস নিরাপদ। ভারতের বাজারে প্রায় ৮০ ভাগ ইনস্ট্যান্ট নুডলসের যোগান দেয় নেসলে।

ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসা আছে বলে ঘোষণা দেযার পর এসপ্তাহের শুরুতে দোকান থেকে নুডলস ফিরিয়ে নেয়া শুরু করে ম্যাগি। ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে আবেদন করেছে নেসলে কোম্পানি। নেসলের প্রধান নির্বাহী ভারতের ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্ট দেখতে চেয়েছেন এবং বলেছেন শীঘ্রই দোকানে দোকানে আবার ম্যাগি নুডলস পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.