Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এমপিপুত্র রনি চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার :   রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার রনিকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এ নিয়ে তাকে দুই দফা রিমান্ডে দেয়া হলো।

সকালে মহানগর হাকিম আমিনুল হকের আদালতে হাজির করা হয় বখতিয়ার রনিকে। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত চারদিন মঞ্জুর করে। গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে মদ্যপ অবস্থায় এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম একটি মামলা দায়ের করেন। ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে ডিবি পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.