Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সমবায় সমিতির ওপর ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবি

রাজশাহী প্রতিনিধি:
সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে রাজশাহী মহানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমবায় ক্রেডিট ইউনিয়নের পক্ষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী শহর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান নরেন্দ্রনাথ টুডু, রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আজাদ মুর্শেদ, স্বনির্ভর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মনিকা ঘোরামি প্রমুখ।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নতুন বাজেটে সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

Leave A Reply

Your email address will not be published.