Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি সেক্রেটারি গ্রেফতার

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সেক্রেটারি আবু আলা মওদুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের প্রফেসর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

মওদুদ উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের মৃত আ. কাদের মণ্ডলের ছেলে। তিনি শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটে সদস্য নির্বাচিত হন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মওদুদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার ঘটনায় পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.