Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া ভ্রাম্যমান আদালতে ৪০হাজার টাকা জরিমানা আদায়

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় ভোক্তা অধিকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, মোছাঃ আফসানা পারভীন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুর ও মোঃ রাশেদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি)।

গত রোববার কাউনিয়া উপজেলা বাসস্টান মোড় ও মধুপুর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন ভ্রাম্যমান আদালত অভিযান চালালে এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার ও ঔষধ দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অপরাধের কারনে কাজলী মিষ্টি মুখ-৪ মোঃ আনোয়ার এর ৩হাজার টাকা, আমেনা বেকারী মোঃ রফিকুল ইসলাম এর ২হাজার পাঁচশত টাকা, কাজলী মিষ্টি মুখ-২ মোঃ সোহেল রানা এর ৩হাজার টাকা, কাজলী মিষ্টি মুখ-৩ মোঃ এরশাদুল আলম(মন্টু) এর ৫হাজার টাকা, টেষ্টি পয়েন্ট শাহ্্আলম এর ১হাজার টাকা, শারমিন ফাষ্টফুড এর ২হাজার টাকা, মধুপুর বাজার সূর্বণা বেকারী মোঃ শফিকুল ইসলাম এর ১৫হাজার টাকা, মোঃ আমিনুল ইসলাম চায়ের এর দোকান পাঁচ শত টাকা, আবুল কালাম আজাদ এর ঔষধ দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখায় পাঁচ শত টাকা, মোঃ আনোয়ার এর হোটেলে ১হাজার পাঁচ শত টাকা, রীমা হোটেল মোঃ আবুল কাশেম এর ৬হাজার টাকা, টেষ্টি পয়েন্ট শাহ্্আলম এর ১হাজার টাকা, শারমিন ফাষ্টফুড এর ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

Leave A Reply

Your email address will not be published.