Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহ ডিবি ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলারআস্তুলাপাড়া গ্রামের মকছেদের ছেলে মুকুল হোসেন (৩০) ও হাসাপাতাল পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে নজরুল ইসলাম (৪৫)। সোমবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও উপ-শহর পাড়া থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের উপ-শহর পাড়ার নজের আলী সড় থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলামকে আটক করে এবং চুয়াডাঙ্গা-কুষ্টিয়া বাসস্ট্যান্ট থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মকবুল হোসেনকে আটক করেছে।

Leave A Reply

Your email address will not be published.