Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাফরুল্লাহর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস

নিজস্ব প্রতিনিধি :  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জাফরুল্লাহকে ২২ জুলাইয়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।  রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে আদেশ দেয়ার কথা ছিল আজ। গত মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এটি তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তৃতীয়বারের মতো অভিযোগ আনা হলো।

Leave A Reply

Your email address will not be published.