Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনে ২০ বিদেশী আটক

আন্তর্জাতিক ডেস্ক : চীন ২০ জন পর্যটকের একটি দলকে আটক করেছে। ওই পর্যটকরা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিক। তাদের একজন আত্মীয় বুধবার একথা জানান। এদিকে দক্ষিণ আফ্রিকার একটি সাহায্য সংস্থা জানায়, পর্যটকরা একটি ভিডিওচিত্র দেখছিলেন যেটি সন্ত্রাসবাদী প্রচারণার অংশ বলে ধারণা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্র দফতর বলেছে, চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের অরডোস-এ অপরাধমূলক কাজের জন্য সন্দেহভাজন হিসাবে ওই পর্যটকদের আটক করা হয়েছে। এদের মধ্যে নয়জনকে অপরাধের দায়ে আটক করা হয়েছে এবং তদন্ত চলাকালীন ৩৭ দিন পর্যন্ত তাদেরকে পুলিশের হেফাজতে রাখা যাবে। বাকী ১১ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাস নিশ্চিত করেছে যে, নয়জন ব্রিটিশ এবং দুজন ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাস থেকে বাকি যে ক’জনকে আটক রাখা হয়েছে তাদের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আরব নিউজ

Leave A Reply

Your email address will not be published.