Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

২২ মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ

অটোরিকশা নিষিদ্ধ ২২ মহাসড়কে পপ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

তিনি আরো বলেন, ২২টি মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অটোটেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এবং মহাসড়কে যানবাহন চলাচলে শৃংখলা বিধানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২টি প্রধান মহাসড়ক ছাড়া অন্যান্য আঞ্চলিক সড়ক, জেলা সড়কে অটোরিকশা চলাচলে কোন বাধা নেই। এর আগে গত ১ আগস্ট থেকে সারা দেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে।

অটোরিকশার নিষিদ্ধ ২২ মহাসড়ক :
এন-১—কাঁচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার), এন ২—কাঁচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস,

এন ৩—জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট, এন ৪—জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর, এন ৫—আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা,

এন ৬—কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর,

এন ৭—দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা, এন ৮—তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী,

এন ১০২—ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল, এন ১০৫—মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস),

এন ৪০৫—এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল, এন ৫০২—বগুড়া-নাটোর, এন ৫০৬—রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম,এন ৫০৭—হাটিকুমরুল-বনপাড়া,এন ৫০৯—বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী, এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা,

এন ৭০২—যশোর-মাগুরা, এন ৭০৪—ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া, এন ৭০৬—চাচড়া মোড় (যশোর)-বেনাপোল,

এন ৮০৪ ও ৮০৮—ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ী মোড়, এন ৮০৫—ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া ও এন ৮০৬—ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.