Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ মন্ত্রী ডেসমন্ড

রবিবার ঢাকায় আসছেন ব্রিটিশ মন্ত্রী ডেসমন্ডতিন দিনের সফরে আজ রবিবার ঢাকায় আসছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন। ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে ঢাকার উপকণ্ঠে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর জানান।

এছাড়া তিনি মন্ত্রীবর্গ ও পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ব্রিটিশ মন্ত্রী আগামী ২৫ আগস্ট রাজধানীতে সাংবাদিকদের ব্রিফ করবেন।

২০১৪ সালের ১৫ জুলাই তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নির্বাচিত এমপি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.