Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহরুখ-দীপিকার ছায়া-যুদ্ধে তোলপাড় বলিউড

image (2)বিনোদন ডেস্ক:  দীপিকা পাড়ুকোন না কি বলিউডে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন শাহরুখ খানকে? তিনিই না কি এখন শাহরুখের সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী? এই নিয়েই এখন উত্তাল হয়ে উঠেছে বলিউড। নায়িকার অবশ্য দাবি, তাঁর আর শাহরুখ খানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বলে কিছু থাকতেই পারে না! বরং, বলিউডে কোনও সমস্যায় পড়লেই তিনি ছুটে যান শাহরুখের কাছে। কথার খেই টেনে এও বলেছেন দীপিকা, জীবনের ঝড়-ঝাপটা সামলাতে শাহরুখই তাঁর সহায়! সে না হয় হল! কিন্তু, খামোখা এ রকম একটা গুজব কেন জন্ম নিল বলিউডের মাটিতে?

আসলে চলতি বছরের শেষের দিকে একই সময়ে মুক্তি পাচ্ছে শাহরুখ আর দীপিকার ছবি। তাই নিয়েই বক্স অফিসে লড়াই বাঁধবে জোরদার। এক দিকে যদি থাকে কাজলের সঙ্গে জুটি বেঁধে শাহরুখের ‘দিলবালে’, তো অন্য দিকে রয়েছে রণবীর সিংহকে সঙ্গে নিয়ে দীপিকার ‘বাজিরাও মস্তানি’। এক দিকে যেমন শাহরুখ-কাজল জুটির ফিরে আসা ছবি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা, তেমনই অনেকে মুখিয়ে রয়েছেন বাজিরাও আর মস্তানির ঐতিহাসিক প্রেমকাহিনি দেখার জন্য!

মজার ব্যাপার, বক্স অফিসের এই লড়াই নিয়ে কিছু দিন আগেই একটা টুইটও করেছিলেন দীপিকা। লিখেছিলেন, “চ্যালেঞ্জটা স্বীকার করে নিলাম”!
ব্যস, আর যায় কোথায়! দীপিকা মজা করে কথাটা লিখলেও শাহরুখ না কি একদমই ব্যাপারটায় মজা পাননি। কানাঘুঁষোয় শোনা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধুদের কাছে এই নিয়ে দুঃখও করেছেন তিনি। সে কথা ঘুরে-ফিরে কানে পৌঁছতেই কী করলেন দীপিকা?

সবার আগে নায়িকা মুছে দিলেন টুইটটা! তার পর জানালেন, সবার জীবনেই এমন একজন মানুষ থাকে, যিনি এগিয়ে যাওয়ার রাস্তাটা ঠিক করে দেন। সে পথে অনেকটা এগিয়ে গেলেও সেই মানুষটার ঋণ কোনও দিনই শোধ করা যায় না। তাঁর জীবনে সেই মানুষটার নাম শাহরুখ খান। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে বলিউডে তিনি বার বার সাফল্যের মুখ দেখেছেন। এমন মানুষের সঙ্গে তাই প্রতিদ্বন্দ্বিতার কোনও প্রশ্নই ওঠে না! আরও এক ধাপ এগিয়ে গিয়ে এও বলেছেন দীপিকা, “যখনই মনে হয় হেরে যাচ্ছি, পিছিয়ে পড়ছি জীবনের যুদ্ধে, ছুটে যাই শাহরুখের কাছে। জীবন যুদ্ধে শাহরুখই আমার ভরসা!” শাহরুখ খান শুনছেন তো কথাটা? কে জানে! অন্তত, এখনও পর্যন্ত দীপিকার সঙ্গে জুটি বেঁধে তাঁর কোনও ছবির খবর তো কানে আসছে না!

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.