Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মক্কার মসজিদ আল হারাম-এ ক্রেন ভেঙ্গে ১০৭জন নিহত

download

সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামের বর্ধিত অংশের নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়ে অন্তত ১০৭ জন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’শতাধিক।

শুক্রবার মাগরিবের নামাজের কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্ঘটনার সময় মক্কায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে জানা গেছে। ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকেই ভারি বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কাবা শরীফ ঘিরে বিশ্বের বৃহত্তম এই মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত একটি ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়।

তবে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয় প্রবল ঝড়ের কারণে উল্টে পড়ে ক্রেনটি। এতে ধসে পড়ে মসজিদের একাংশের ছাদ। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন হাজিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত অর্ধ শতাধিক হাজির। আহত হন আরো অনেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় এক লাখ হাজি।

বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ টেলিফোনে সময় সংবাদকে জানান, এখন পর্যন্ত ৪০ বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশি হাজীদের মধ্যে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে তারা এখন আশঙ্কামুক্ত। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, আহত সবাই শঙ্কামুক্ত, চিন্তার কোনো কারণ নেই।’

এদিকে, সৌদি আরবে ক্রেন-দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও ঢাকা হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছে, আহত ৪০ বাংলাদেশি হাজিদের ৬ জনের বাড়ি শরীয়তপুরের একই এলাকাতে।

https://youtu.be/9jYZy-KIACU

Leave A Reply

Your email address will not be published.