Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়ী পৌর আওয়ামীলীগের ‘’ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৫’’ অনুষ্ঠিত

news_img

রাজবাড়ী প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আ.লীগ কার্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আ’লীগের সভাপতি  মো. জিল্লুল হাকিম এম.পি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান, কাজী এরাদত আলী, ফকির আব্দুল জব্বার, আব্দুস সাত্তার মিয়া, এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেদের মাঝে বিভেদ না রেখে সম্মেলনকে সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার করতে হবে। স্বাধীনতার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে রাজবাড়ী পৌর আওয়ামীলীগ এর এই সম্মেলন। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য বক্তব্য শেষ করেন।

উক্ত সম্মেলনে জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যড. উজির আলী শেখকে পৌর আওয়ামীলীগ’র সভাপতি ও শফিকুল ইসলাম শফিকে পুন:রায় সাধারান সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.