Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ কালিকাপুর এলাকা থেকে ওবাইদুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওবাইদুল ইসলাম সদর উপজেলার বাকড়ী গ্রামের দবির হোসেনের ছেলে।

জানা যায়, তিনি চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত ছিলেন। গত ২ আগস্ট অবসরকালীন ছুটিতে তিনি বাড়িতে আসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে এলাকাবাসী কালিকাপুরের ওবাইদুল ইসলামের নিজ বাড়ির পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তে শেষে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.