Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনন্ত হত্যা মামলায় ৫ জঙ্গি রিমান্ডে

অনন্ত হত্যাসিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ জঙ্গিকে সাত দিনের হেফাজতে পাঠানো হয়েছে, যারা যারা লেখক অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি।

বুধবার সকালে সিলেটের মহানগর হাকিম শাহেদুল করিম এ আদেশ দেন।

এই পাঁচ আসামি হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠু।

এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যাকে ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারী বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৭ অগাস্ট ঢাকার নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তৌহিদুর, সাদেক ও আমিনুলকে আটক করে র্যানব। পরে তাদের অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অনন্ত বিজয় দাশ, ফাইল ছবি গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়কে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। এরপর তিন মাস না পেরোতেই ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে একইভাবে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ।
অনন্ত হত্যা মামলায় এর আগে সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে মান্নান রাহী ব্লগার অনন্ত হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.