Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চ্যারিটি ম্যাচ জেতালেন ধোনি

স্পোর্টস ডেস্ক:

এই ম্যাচ থেকে আয় হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড। সব অর্থই যাবে সেনা কল্যাণার্থে। ব্রিটিশ সেনাদের সাহায্যার্থে একটি সংস্থার উদ্যোগে ওভালে অভিনব এই ক্রিকেট ম্যাচটি খেলা হয়। সংস্থাটি যুদ্ধে আহত ব্রিটিশ সেনাকর্মীদের সাহায্য করে। হিরো’জ একাদশ এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশের মধ্যকার ম্যাচটি জিতেছে মহেন্দ্র সিং ধোনি এবং বিরেন্দর শেবাগের দল। এই ম্যাচে খেলেছেন অ্যান্ড্রু স্ট্রস, শহিদ আফ্রিদি এবং মাহেলা জয়াবর্ধনের মতো তারকারা। বিপক্ষে ব্রায়ান লারা, হার্শেল গিবস, ম্যাথু হেইডেনরাও ছিলেন। মহেন্দ্র সিং ধোনি এবং বিরেন্দর শেবাগের দল হিরো’জ একাদশ ম্যাচটি জিতে নেয়। ম্যাচের আগের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তার বাসভবনে দেখা করেন দুই দলের ক্রিকেটাররা। ওভালে এই ম্যাচ দেখার জন্য ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ক্যামেরন নিজেও ওভালে উপস্থিত থেকে চ্যারিটি ম্যাচটি উপভোগ করেন। ম্যাচটি খেলেছেন ইংল্যান্ডের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কয়েক বছর খেলার বাইরে থাকার পর খেলতে নেমে অনেক ভালো লেগেছে। এই ড্রেসিংরুম, সমর্থক এবং ক্রিকেটের উত্তেজনা সব মিস করছিলাম। সুতরাং এমন একটা মহৎ কারণে ম্যাচটা খেলতে পেরে দারুণ লাগছে।’ এই ম্যাচের জন্য দল নির্বাচন করেছিলেন ইংলিশ কিংবদন্তি অ্যালান ল্যাম্ব, মাইকেল হোল্ডিং, ডেভিড গাওয়ার, সুনীল গাভাস্কার ও গ্যারি ক্যারস্টন। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশের অধিনায়কত্ব করেন ব্রেন্ডন ম্যাককুলাম। প্রথমে ব্যাট করে রেস্ট অব ওয়ার্ল্ড একাদশ ১৫৮ রান সংগ্রহ করে। শেষ ওভারে এই রান তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেন ধোনিরা। বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন ধোনি। তিনি ২২ বলে ৩৮ রান করেন। ৩০ রান করেন বিরেন্দর শেবাগ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.