Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল

গুগলপ্রযুক্তি ডেস্ক: বিশেষ বিশেষ দিনগুলোতে হোমপেজে পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ দিন উপলক্ষে বদলে ফেলা হয় গুগলের লোগো। একে বলা হয় গুগল ডুডল। এবার ইংরেজি নতুন বছর ২০১৬ কে স্বাগত জানাতে নতুন গুগল ডুডল তৈরি করা হয়েছে।

একটি বছরকে বিদায় এবং আরেকটি বছরকে বরণ করে নিতে এই গুগল ডুডলে রয়েছে পাঁচটি রঙিন পাখি এবং একটি রঙিন পাখির ডিম। আর সেই রঙিন ডিমের ওপরই ইংরেজিতে লেখা রয়েছে নতুন বছরের আগমনী বার্তা ‘২০১৬’।

নতুন এই গুগল ডুডলে দেখানো হয়েছে পাঁচটি পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডিমটি ফুটবে। অর্থাৎ বিশ্বজুড়ে সবার নতুন বছরের প্রতীক্ষাকে প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে এই গুগল ডুডলের মাধ্যমে।

ডুডলের সব পাখির মাথাতেই রয়েছে পার্টি হ্যাট। আরেকটি পাখির পকেটে রয়েছে ঘড়ি, পাখিটা নতুন বছরের অপেক্ষায় সময় গুনছে অধীর আগ্রহে।

গুগল ডুডলের নিচেই রয়েছে একটি অপশন যেখানে লেখা আছে ‘ওয়াচ অ্যান্ড রিমেম্বার দ্য মোমেন্টস অব ২০১৫’। এই লেখাতে ক্লিক করলে পুরোনো বছরের বড় বড় ঘটনাগুলোর এক ঝলক দেখে নিতে পারবেন। বছরের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে প্যারিসে সন্ত্রাসী হামলা, চেন্নাইয়ের ভয়াবহ বন্যাসহ অন্য আলোচিত সব ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.