Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছেলেদের নিয়ে অটোরিকশা করে প্রেক্ষাগৃহে হৃতিক

hrithikবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশন প্রমাণ দিয়েই যাচ্ছেন তিনি বাবা হিসেবে অন্যদের চেয়ে এগিয়ে। এবার দুই পুত্র রেহান ও হৃদানকে নিয়ে অটোরিকশায় চড়লেন ৪০ বছর বয়সী এই তারকা।

দুই পুত্রকে নিয়ে রবিবার মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়েছিলেন হৃতিক। বিপদে পড়ে নয়, স্রেফ মজা করতেই তারা তিন চাকার যানে চড়ে বাড়ি ফিরেছেন। অটোতে বসে কয়েকটি সেলফি তুলেছেন বাপ-বেটা মিলে।

সেসব ছবি টুইটারে পোস্টও করেছেন হৃতিক। সঙ্গে বলিউডের এই সুপারস্টার লিখেছেন, ‘অটোতে চড়ে ঘরে ফিরলাম। বাবার জন্য অল্প টাকা খরচ হলেও সন্তানদের কাছে তা হয়ে গেছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। কী দারুণ!’

গত বছর বড়দিনে দুই পুত্রকে রেহান ও হৃদানকে নিয়ে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন হৃতিক রোশন। ছেলেদের নিয়ে আল্পস পর্বতে বরফের ওপর স্কি-ও চালিয়েছেন তিনি।

হৃতিক এখন ব্যস্ত আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ (পূজা হেগড়ে, কবির বেদি, অরুণোদয় সিং) নিয়ে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১২ আগস্ট। এর কাজ শেষ হলে বাবা রাকেশ রোশন প্রযোজিত ও সঞ্জয় গুপ্ত পরিচালিত আগামী ছবির কাজ শুরু করবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.