Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামাত

Hortal-hartal

মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ৭ই জানুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বুধবার সকালে আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। এটি আপিলের ষষ্ঠ রায়। এর আগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে জামায়াতের দুই নেতা অভিযোগ করেন, মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।

বিবৃতিতে রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়, “মাওলানা মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরই নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, ইসলামি চিন্তাবিদ, একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা। সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য এই সংগঠনের আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে।”

Leave A Reply

Your email address will not be published.