Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইতিহাস গড়লেন সানিয়া হিঙ্গিস জুটি

hingis-_98624

স্পোর্টস ডেস্ক:  ইতিহাস রচনাটা যেন ছিল শুধুই সময়ের অপেক্ষা৷ কোনও অঘটন না ঘটিয়ে ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করলেন সানিয়া মির্জা৷ বছরের শুরু থেকেই সংবাদের শিরোনামে সানিয়া মির্জা৷ নতুন মৌসুম শুরু করলেন ব্রিসবেন আন্তর্জাতিক খেতাব ঘরে তুলে৷ এবার বিশ্বরেকর্ড গড়লেন৷ মহিলা ডাবলসে টানা ২৯ টা ম্যাচে জয়ী সানিয়া ও মার্টিনা হিঙ্গিস৷ ১৯৯৪ সালে টানা ২৮টি ম্যাচ জিতেছিলেন পুয়ের্তো রিকার গিগি ফার্নান্ডেজ ও বেলারুসের নাতাশা জাভেরিভা। ২২ বছর পুরনো সেই রেকর্ড ভেঙে নজির গড়লেন সানিয়ারা৷ বৃহস্পতিবারের জয়ের ফলে ডবিøউটিএ সিডনি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইন্দো-সুইস জুটি৷ এদিন সেমিফাইনালে রোমানিয়ান রালুকা ওলারু এবং কাজাখস্তানের ইয়ারোসøাভাকে ৪-৬, ৬-৩, ১০-৮ সেটে হারায় বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি৷ অর্থাৎ হিঙ্গিসের সঙ্গে ১১ তম ট্রফি জয়ের থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে হায়দরাবাদি সুন্দরী৷ এবার কি তবে সানিয়াদের লক্ষ্য আরেকটি বড় রেকর্ড ভাঙার? ১৯৯০-এ টানা ৪৪ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে জানা নোভোতনা-হেলেনা সুকোভার।

Leave A Reply

Your email address will not be published.