Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে তামাকের বিকল্প ফসলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

Titul lalmonirhat kaligonjরাহেবুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: লালমনিরহাট তামাক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করায় তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে এবং বিকল্প ফসলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন লালমনিরহাটের বিক্ষুদ্ধ কৃষকরা। বুধবার(২০জানুয়ারী) বেলা ১২টার দিকে শহরের মিশন মোড় চত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধনে জেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা অংশ গ্রহন করেন।এসময় তারা তামাকের বিকল্প ফসল চাষ ও তার বাজার স্মৃষ্ঠির জন্য সরকারের কাছে দাবী জানান।মানববন্ধনের আগে কৃষকরা শহরের কলেজ রোডের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে মানবন্ধনে মিলিত হন।মানববন্ধন ও সমাবেশে কৃষকরা জানান তামাক কোম্পানী গুলোর প্রত্যক্ষ সহযোগিতায় ও তাদের আগ্রাসীনতার কারনে কৃষকরা দিনদিন আরো বেশী তামাক চাষে ঝুকে পড়ছেন আর হারাচ্ছেন ফসলের জমি ও নিজেদের স্বাস্থ্য। তামাক চাষ করতে গিয়ে কৃষক পরিবারের সবাইকে ভুগতে হচ্ছে তামাক জনিত নানা রোগে।লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষক পরিবারের ।ছেলে-মেয়েরা তামাক কোম্পানীগুলোকে এলাকা থেকে তাড়ানো সম্ভব না হলে তামাক চাষ কমবে না বরং আরো বাড়বে বলে কৃষকরা তাদের বক্তব্যে উলে­খ করেন।তামাক কোম্পানীগুলোর আগ্রাসী অত্যাচারে অতিষ্ঠ কৃষকরা আজ
দিশেহারা। তারা এ আগ্রাসন থেকে বাঁচতে চায়, আর বাঁচাতে চায় নিজেদের স্বাস্থ্য, পরিবেশ ও ফসলি জমিকে।সমাবেশে কৃষক আব্দুস সালাম, রবিউল ইসলাম, মানিক মিয়া, হরে কৃষ্ণ, সাইদুর রহমান, জাবেদ আলী,।রাজ্জাক মিয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন ও সমাবেশে জেলার কয়েক শত কৃষক অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.