Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে ডিশ ব্যবসায়ীকে গুলি, এএসআই আটক

untitled-1_198749নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের এক ডিশ ব্যবসায়ীকে গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিনকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় বংশাল থানার এএসআই শামীম রেজাকে আটক করা হয়েছে বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের আল আমিন বলেন, এএসআই শামীম কয়েক মাসের বিল দেয়নি। সকালে তার কাছে বকেয়া চাইতে গেলে বলে, এত টাকা কেন? এক পর্যায়ে লাইন কেটে দিতে বলে।
‘পরে নিচে এসে লাইন কেটে দিলে শামীম এসে বলে, লাইন কেটে দিয়েছিস কেন? জবাবে বলি আপনিই তো কেটে দিতে বলেছেন। তখন আমার গালে চড় দেয়। এ সময় আমার সঙ্গে থাকা এক সহকর্মী বলে, ‘উনাকে চড় দিলেন কেন’? তখনই পিস্তল বের করে ওই সহকর্মীকে লক্ষ্য করে গুলি করে শামীম।’ আল আমিন বলেন, ‘ সে সময় ওই সহকর্মী সরে গেলে গুলি আমার পিঠে লাগে।’

Leave A Reply

Your email address will not be published.