Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাঁচবিবিতে ভারতীয় ট্যাবলেট আটক করেছে বিজিবি

BGB NEWS-Picপাঁচবিবি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা ভারতীয় অবৈধ আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজনার টারগ্রেট ট্যাবলেট ১৩ হাজার পিচ, ভারতীয় উন্নতমানের শাড়ি ৩০ পিচ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।
বিজিবি’র পাঁচবিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার রফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে হাকিমপুর উপজেলার জাংগই মাঠের মধ্য থেকে ক্যাম্পের বিশেষ টহল দলের ল্যান্সনায়েক মিজানুর রহমান সঙ্গীয় অন্যান্ন বিজিবির সদস্যরা উক্ত পণ্য গুলো আটক করে। পরে উদ্ধারকৃত মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আব্দুর খবির সরকার বলেন চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.