Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

news hatibandha Pic. (2)জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা: “শিশু গড়বে নতুন দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” -এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধায় নানা কর্মসৃচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।কর্মসৃচির মধ্যে ছিল শিশু সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ ।স্থানীয় অডিটোরিয়াম হলরুমে ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে গুরত্বপূর্ন আলোচনা রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,ওসি আব্দুল মতিন প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজললু হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রধান শিক্ষক নূরন্নবী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.