Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Kurigram Bongobondhu Birth Day photo-(1) 17.03.16শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, কুড়িগ্রাম পৌরসভাসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু একাডেমি শিশুদের চিত্রাংকন, আবৃতিসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে।
জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। অন্যদিকে কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল জলিল। এছাড়াও দিনব্যাপী আয়োজন ছিল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে।

Leave A Reply

Your email address will not be published.