Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

23278জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে । গত শুক্রবার গভীর রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সাথে গঁলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের আজিজার রহমানের ছেলে কলেজ ছাত্র রবিউল ইসলাম (১৯)।
এলাকাবাসী জানায়, রবিউল ইসলাম দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী এলাকার দুই সন্তানের জননীর সাথে তার ভালবাসা এ খবর পরিবারের লোকজন শুনে তার বাবা রবিউলকে রাগারাগি করে বলে ওই মহিলার সঙ্গে যাতে আর কোন সর্ম্পক না থাকে । গভীর প্রেমের যন্ত্রনা সহ্য করতে না পেয়ে মনের রাগে আত্মহত্যা করেছে ।
অপর দিকে রবিউলের পরিবার ও পুলিশ জানান রবিউল ইসলাম উচ্চ শিক্ষায় পড়ার সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছে। গত বছরে ইউনির্ভাসিটিতে ভর্তি সুযোগ না পেয়ে দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রনায় ভুগছে। সে বাড়ী কারো সাথে আগের মত ঠিকমত কথা বলত না এবং খাওয়া দাওয়াও তেমন করতেন না বলে জানান বাবা আজিজার রহমান। এ ব্যাপারে ফুলবাড়ী থানার এস আই সেলিম মালিক সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.