Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে ভায়াবহ অগ্নিকান্ডে ৪ কোটি টাকার সম্পদ ভষ্মিভূত

kaligonjকালীগঞ্জ সংবাদদাতা, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে লোহাকুচি বাজারে এলজিইডি নির্মিত ওম্যান্স কর্ণারে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ কোটি টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। শনিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে ১২ টি দোকানের যাবতীয় মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টায় প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ওম্যান্স কর্ণারের ১২ টিদোকানে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ওষুধ পত্র, ফ্রিজ, স্বর্ণ অলঙ্কার, কাপড়, সোলার, টেলিভিশন, সেলাই মেশিন, গালামাল দোকানের চাল, ডাল তৈল সহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
এ ব্যাপারে গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নি কান্ডে সুত্র পাত ঘটে। সীমান্তে এই ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পূর্নবাসনের জন্য সকারের সহযোগীতা প্রয়োজন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, সরকারি খরচে সাধারন জনগনের কর্মসংস্থানের জন্য এ ওম্যান্স কর্ণারে নির্মান করা হয়েছিলো। তবে ১০-১২ বছর পরে আমাদের সবার আর্থিক স্বচ্ছলতা হয়েছে। কিন্তু এ অগ্নিকান্ডে আমাদের নগদ অর্থসহ সব শেষ হয়ে গেলো। তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিছু সহয়তা দিলে আমরা আবার ব্যবসা শুরু করতে পারবো।

Leave A Reply

Your email address will not be published.