Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কলাবাগানে সাবেক দূতাবাস কর্মকর্তাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

kalabagan_dhaka

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ওই প্রটোকল কর্মকর্তার নাম জুলহাস মান্নান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্তারিত এখন জানা যায়নি। তবে কুপিয়ে হত্যা করে তাৎক্ষণিকভাবে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওই ভবনের নিরাপত্তা কর্মী মো. পারভেজ বলেন, বিকেলে ১০ থেকে ১২ জন লোক কুরিয়ারের পার্সেল আছে বলে বাসায় ঢুকতে চান। আমি তাদের দরজায় দাঁড় করিয়ে দ্বিতীয় তলায় জুলহাস সাহেবের ফ্ল্যাটে যাই।
‘কিন্তু তারাও আমার পিছু পিছু সেখানে গিয়ে দরজা খুলে বের হতেই জুলহাস সাহেবের মাথায় আঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

Leave A Reply

Your email address will not be published.