Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘রাবি শিক্ষক হত্যার সঙ্গে কলাবাগানের ঘটনার মিল রয়েছে’

imনিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ব্লগার ও রাবির শিক্ষক হত্যার সঙ্গে কলাবাগানের ঘটনার মিল রয়েছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া সব ঘটনার এক সূত্রে গাঁথা নয়।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে নিজ বাসায় খুন হন ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু তন।এ ঘটনার পর আজ মঙ্গলবার জুলহাসের কলাবাগানের বাসা পরিদর্শন করেন আইজিপি। পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, কলাবাগানের হত্যাকাণ্ডের সুপরিকল্পিত। হত্যাকারীরা পুরো এলাকা আগেই র‌্যাকি করে যাতে তারা ঘটনা ঘটানোর পর নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। ওই বাসায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি নিরাপত্তার ব্যাপারে সবাই সচেতন হতে হবে।

Leave A Reply

Your email address will not be published.