Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে জনস্বার্থে ব্যাতিক্রমী উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী অফিসার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি ঃinovation

ফরিদপুর চরভদ্রাসনের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন পকল্প নির্ধরনের লক্ষে জনগনের সরাসররি মতামত গ্রহনের ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন উপজলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা। এলক্ষে তিনি তার অফিস কক্ষের সামনে ও উপজেলা পরিষদের নীচতলায় দুটি “ইনোভেশন আইডিয়া বক্স” স্থাপন করেছেন।
ইংরেজী ইনোভেশন যার অর্থ উদ্ভাবন, মূলত জননের সৃষ্টিশীল ভাবনাকে সমন্নয়ের মাধ্যমে উপজেলার উন্নয়নকে তরান্নিত করাই এর প্রধান উদ্দেশ্য বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে জানা যায় অত্র উপজেলার দায়িত্ব গ্রহনের পর হতে তিনি সরকারী অর্থায়নে গ্রীহিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সাধারন জনগনের চাহিদার ঘাটতি লক্ষ্য করেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নেওয়া উন্নয়ন প্রকল্প ও জনগনের চাহিদা উভয়ের সমন্ময় ঘটিয়ে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। তিনি আরও জানান চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষে এলাকার সব সমস্যা নির্ধারন করা সম্ভব হয়না সেক্ষেত্রে জনগন নিজ নিজ এলাকার সমস্যার কথাগুলো লিখিত আকারে “ইনোভেশন আইডিয়া বক্স” এ ফেললে উন্নয়ন কাজ সহজ হবে। এব্যাপারে তিনি সমাজের সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.