Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ মালিক সমিতির উদ্যোগে বিদ্যুৎ অফিস ঘেরাও

PHOTO-03গাইবান্ধা প্রতিনিধি: সেচ মালিকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে রোববার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল এবং পরে স্থানীয় বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় ঘেরাও করা হয়। এসময় পুলিশ তাদের বাধা দিলেও বিক্ষোভকারিরা তা উপেক্ষা করে সেখানে ঘেরাও কর্মসূচী পালন করে। জেলা বিদ্যুৎ গ্রাহক ও সেচ মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
ঘেরাও কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান সুমন, মুকুল চন্দ্র, ফুলমিয়া, শাহজাহান আলী, জাহেদুল ইসলাম, রায়হান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা সেচ মালিকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিলের দাবী জানান। তারা বলেন, টিডিসি করার পড়েও যেসব বিল করা হয়েছে তা মূলকপির সাথে সমন্বয় করতে হবে। ২০১১, ২০১২ ও ২০১৩ সালের বিলের গড় বিলের সমান বিল দিলে সেচ মালিকদের তা পরিশোধে আপত্তি থাকবে না। তাদের উপর অন্যায়ভাবে বর্ধিত বিল চাপিয়ে দেয়া হলে তা পরিশোধ করা হবে না বলে তারা ঘোষণা দেন।

Leave A Reply

Your email address will not be published.