Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

atokফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার সদর উপজেলার গুহলক্ষœীপুর থেকে সোমবার বিকালে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ৪৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় তারা সোমবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহলক্ষ্মীপুর সাকিনস্থ পরান ঢালী(২৪) এর নিজ বসত বাড়ীর আঙ্গিনায় একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ৪.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী পরান ঢালীকে আটক করে। পরার লক্ষœীপুর গ্রামের আরমান ঢালীর পুত্র। আশপাশের লোকজনের নিকট থেকে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন হতে ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য লোকজনের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.