Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

pmপাঁচদিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৭ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান (বিজি-৩৬)। এর আগে সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে।
সফরে প্রধানমন্ত্রী সোমবার মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শুক্রবার রাতে সৌদি পৌঁছেই ছোট বোন শেখ রেহানাসহ সফর সঙ্গীদের নিয়ে ওমরাহ করেছেন। এ সময় তারা দেশ ও জাতির জন্য দোয়া করেন।
এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলোচনা করেছেন। এতে উঠে এসেছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। সেই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও শ্রমবাজার নিয়েও তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। গত ৩ জুন (শুক্রবার) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.