Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Gurudaspur pic.29-06-2016জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় সরকার দলীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শরিফ সহ সকল নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাত ৮টায় একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে বিন্যাবাড়ী বাজারে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আজিজুল হক মাষ্টার বলেন, আমাদের দাবী প্রশাসনের কর্ণপাত না হলে পরবর্তীতে উপজেলা পর্যায়ে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেয়া হবে। চেয়ারম্যান আব্দুল মতিন ও তার সমর্থকরা থানায় মামলা করতে গেলে মামলা রেকর্ড করতে দেয়া হচ্ছেনা। তাই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক দেল মামুদ, আ’লীগ নেতা হাজী আফছার আলী ও মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সোহেল রানা, নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.