Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় আ’লীগ নেতাকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:full_1130898285_1444278088
ফরিদপুরের সালথায় তেহারদ্দিন মাতুব্বার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে পার্শবর্তী নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামের মসীহ চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তেহারদ্দিন উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, তেহারদ্দিন মাতুব্বার ও তার ভাই সাহিদ মাতুব্বার শুক্রবার লস্কারদিয়া ইউনিয়নের জফরখালী থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। বিনোকদিয়া গ্রামের মসীহ চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে সন্ত্রাসীরা গতিরোধ করে তেহারদ্দিন মাতুব্বার ও তার ভাই সাহিদ মাতুব্বারকে এলোপাতারী কুপিয়ে পালিয়ে যায়। এতে তেহাÍদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এদিকে সন্ত্রাসী হামলায় আহত সাহিদ মাতুব্বারকে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আফছার উদ্দীন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.