Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে অজ্ঞাত শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃshishur lash uddhar

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে গত শুক্রবার এক অজ্ঞাত নামা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। জানা যায়, শুকবার বিকেল ৪ টায় উপজেলার চরহাজীগঞ্জ বাজারের মাছ হাটার সেট ঘড় থেকে এক অজ্ঞাত নামা শ্রমিকের (৩২) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন চরভদ্রাসন থানা পুলিশ।
এদিকে চরভদ্রাসন থানার এস.আই. স্বপন কুমার জানান,মরদেহটি উদ্ধারের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি। কিন্তু স্থানীয়রা জানান, নিহত অজ্ঞাত ব্যাক্তি গত ৬ মাস ধরে ওই বাজারে মুটের (কুলির ) কাজ করলেও কেউ তার কোন সঠিক পরিচয় আজও জানেন নি বলে এলাকাবাসীরা জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক জানান, “নিহত ব্যাক্তি অত্র এলাকার কেউ না, সে বেশ কিছুদিন ধরে চরহাজীগঞ্জ বাজারে কুলি ও দিন মজুরের কাজ করে চলছিল। এবং সে অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে বলে এলাকাবাসী মনে করছে”। এদিকে এ ব্যাপারে চরভদ্রাসন থানার এস,আই, স্বপন কুমারের সাথে কথা বলে জানা যায়, যেহেতু নিহত অজ্ঞাত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তাই নিহত অজ্ঞাত ব্যাক্তির চরভদ্রাসন থানায় একটি অপমৃত্তু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.