Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় অটিজম সহ একীভূত শিক্ষা বিষয়ে প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণ সমাপনি

kauniya head master trainning last day

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: কাউনিয়া উপজেলায় অটিজম সহ একীভূত শিক্ষা বিষয়ে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বেলা ২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলার অটিজম সহ একীভূত শিক্ষা বিষয়ে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো. হুমায়ুন খালিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ ডি এম জেলা প্রশাসক এ কে এম মারুফ হাসান, রংপুর বিভাগের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. খোরশেদুল আলম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার গোলাম আসাদুজ্জামান এ ছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.