গুলশানে হামলাকারী ৫ জনের নাম প্রকাশ
গুলশানে হামলাকারী ৫ সন্ত্রাসীর নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো- বিকাশ, রিপন, বাধন, ডন ও আকাশ। শনিবার দিবগতরাতে এ নাম প্রকাশ করে পুলিশ। এর আগে শনিবার রাত ১১টার দিকে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে ওই হামলাকারীদের ছবি পাঠানো হয়।
তবে পুলিশ প্রকাশ করার আগেই হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিচ্ছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। এ ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। রাতেই দুইজন পুলিশ অফিসার নিহত হন। আর সকালে অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মধ্যে ১৭ জনেই বিদেশী।