Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন জেলা প্রশাসক

ctg dcপবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের সুবিধা বঞ্চিত এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম অফিস: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের সুবিধা বঞ্চিত এতিম শিশুদের নিয়ে ইফতার, দোয়া মাহফিল ও ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠান রোববার সন্ধ্যায় জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. দৌলতুজ্জামান খানের সভাপতিত্বে ও জেলা শিশু সংগঠক নারগীস সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহধর্মীনি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য্য, চসিক কাউন্সিলর আবিদা আজাদ, চসিক কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু ও কারিতাস’র আঞ্চলিক পরিচালক জেম্স গোমেজ। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের সুবিধা বঞ্চিত এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সবশেষে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। দোয়া মাহফিল পরিচালনা করেন শাহ গরীবুল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ শিশু একাডেমি এবং শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.