Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রিজভী

রুহুল-কবির-রিজভী-bdpবিডিপি ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পেটে প্রচণ্ড ব্যথা ও একাধিকবার বমি হলে বুধবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রিজভীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আঞ্জুমানার বেগম।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সময় ১৯৮৪ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজশাহী রেলস্টেশনের কাছে গুলিবিদ্ধ হন রিজভী। ওই সময় তার পেটে গুলি লাগলে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তার ক্ষুদ্রান্ত্রের একটি অংশ সংকুচিত (ইনটেস্টিনাল অবস্ট্রাকশন) হয়ে যায়। এতে মাঝে-মধ্যে তার ব্যথা ও বমি হয়।

Leave A Reply

Your email address will not be published.