Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রুহুল-কবির-রিজভী-আহমেদ

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর খিলগাঁও ও মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, এর আগে এই দুই মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। আজ এই দিন ধার্য তারিখে রিজভী আহমেদ আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Leave A Reply

Your email address will not be published.