Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে পাচারের দেড় বছর পর দেশে ফিরলো শিশুসহ ৫ যুবতী

benapol bdp

কামাল হোসেন, বেনাপোল: ভারতে পাচার হওয়ার ১ শিশুসহ ৫বাংলাদেশি যুবতী দেড় বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরছে।এরা কোলকাতা পুলিশের হাতে আটক হওয়ার পর পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠায়।আদালত থেকে কোলকাতার লিলুয়া নামের একটি শেল্টার হোম তাদের হেফাজতে রাখেন।পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে শুক্রবার রাত ৮টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন।দেশে ফেরত আসাদের মধ্য ৫ জন যুবতী, ১ শিশু রয়েছে।এদের বাড়ি যশোর,গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
ফেরত আসাদের মধ্য মৌসুমী আক্তার জানান, দালালরা ভালো কাজ দেওয়ার কথা বলে ভারতের কোলকাতায় নিয়ে যায়। পরবর্তীতে কোলকাতার একটি শহরে রেখে তারা পালিয়ে যান। এসময় অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। সেখান থেকে কোলকাতার লিলুয়া নামের একটি শেল্টার হোম তাদের হেফাজতে নেয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের কাজ শেষে যশোর মহিলা আইনজীবি সমিতির নিকট হস্তান্তর করা হবে। এসব এনজিও সংস্থা তাদের নিজ নিজ শেল্টার হোমে রেখে পরে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেবেন।

Leave A Reply

Your email address will not be published.