Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সিগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে ও ফারুকি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

IMG_0610মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে ও ইসলামি মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচারের দাবী এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে সুন্নি ইমাম ও ওলামা পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুন্সিগঞ্জ জেলা।
বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগনটির জেলা সভাপতি হাফেজ মাওলানা এম এ মামুন কাদরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মঈনউদ্দিন আলকাদরী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান, যুগ্ন-সম্পাদক মাওলানা মোহাম্মদ আল মিরাজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক মাওলানা খাজা ওসমান হারুনি, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবু ইউসুফ খান ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সামসুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের জেলা সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি আল মাহমুদ বাবু, ছাত্রলীগ নেতা আপন দাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ইসলামের নামে যে সকল অপশিক্ষা দেয়া হচ্ছে তা বন্ধকরে ইসলামে সঠিক শিক্ষার দেয়া দাবী জানিয়ে মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তাই আমাদের নিজেদেরকেই জঙ্গি নির্মূলে এগিয়ে আসতে হবে। রক্ত ও জীবন দিয়ে হলেও এদেশের জঙ্গিদের উৎখাত করতে হবে। তাই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে দেশ থেকে যে পর্যন্ত জঙ্গি উৎখাত না হবে আমাদের যুদ্ধ চলবে। এছাড়াও বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.