Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

 mmmরংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার বড় দরগা বাজারে শনিবার রাতে বিষাক্ত মদ পানের পর সোমবার ভোর পর্যন্ত মোট ৪ জন মারা গেছেন । এ ঘটনায় আরও দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি এলাকার ৩৩ নং ওয়ার্ডের পূর্ব মহিন্দ্রা মহল্লার সামসুল হকের ছেলে মো. আনোয়ার (৪০), একই এলাকার ছমিরুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ(৪১), পীরগাছা উপজেলার কল্যাণী (তালতলা) গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে মো. শাহজাহান (৩৮) ও ছোট কল্যাণী গ্রামের মহির উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৪)সহ আরও কয়েকজন মিলে গত শনিবার রাতে বড় দরগাহ বাজারের ওষুধ দোকান্দার কমল চন্দ্রের নিকট থেকেদেশীয় মদ কিনে তা সকলে মিলে পান করেন।

এতে সকলেই অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় শাহজান ও মজিবরকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি ধামাচাপা দিতে মৃতের পরিবার মৃত্যুর কারণ গোপন রেখে ওই দুজনকে তড়িঘড়ি দাফন করে।

এদিকে রোববার আনোয়ার হোসেন ও আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু তারাও সোমবার ভোরে বিষাক্ত মদ পানে মারাগেলে তাদের মৃত্যুর বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে।

রংপুরের সহকারি পুলিশ সুপার ( বি-সার্কেল) আতাউর রহমান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

Leave A Reply

Your email address will not be published.