Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

486,8872,408,850,116,1024,256,255,366,49055,0

মিজান,কাউনিয়া,রংপুর: রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে মহান বিজয় দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শেফালী খাতুন, সহকারী কমিশনার(ভুমি) মোছা.নাজমুন নাহার, থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, দপ্তর সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর হাসান, ইউনিয়ন চেয়ারম্যান মো. আনছার আলী, মোহাম্মদ হোসেন, সফিকুল ইসলাম(সফি), রাকিবুল হাসান (পলাশ), উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনার মাধ্যমে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ১৬ই ডিসেম্বর বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.