তিনি আরো বলেন হিন্দু ধর্মাবলম্বীদের পৌরসভা থেকে প্রাপ্ত সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি সর্বাত্বক চেষ্টা করেছি। বিশেষ করে রাস্তাঘাট মেরামত, নিরাপদ পানির ব্যবস্থা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমার সর্বাত্বক সহযোগীতা ছিলো। এছাড়া পৌরসভার হিন্দু সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠানে আমার আর্থিক সহযোগীতাও ছিলো সবসময়। আসছে পৌরসভা নির্বাচনে আমি আবারো মেয়র পদে প্রার্থী হবো। আমি পৌরবাসীর কল্যানে যেসকল কাজ করেছি, আশা করি পৌরবাসী আমার কাজের মূল্যায়ন করবেন। আমি পৌরবাসীর দোয়াও সমর্থন চাই। গতকাল ফরিদগঞ্জ পৌরসভার দাসপাড়ায় ও লক্ষ্মীনারায়ন জিউর আখড়ায় পূজামন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির ব্যক্তব্যে পৌর মেয়র মঞ্জিল হোসেন এসব কথা বলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাকির হোসেন গাজী, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মুসলিম পাটওয়ারী, যুবদল নেতা তাহের পাটওয়ারী। এছাড়া দাসপাড়া পূজা উদযাপন পরিষদের লিটন কুমার দাস, লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার উদযাপন পরিষদের ডা. পরেশ চন্দ্রপাল, সাংবদিক প্রবীর চক্রবর্তী প্রমুখ। অন্যানের মধ্যে আব্দুর রাজ্জাক রাজা, মো: ইমাম হোসেন, এডিশন মেহেদী, তারেক, রাজ, সাগর, নাজিম, জুয়েল, রিয়াজ, সুমন, অপু, রাকিব, রাছেল, শাহীন, নূর ইসলাম, রাজীব, মেঘদার, নাঈম, হৃদয়, রাতুল, জীবন, সজিব, নাহিদ, শান্ত, জয়, খোরশেদ, সেলিম প্রমুখ। উল্ল্যেখ শারদীয় দূর্ঘা উৎসব উপলক্ষে পৌর মেয়র মো: মঞ্জিল হোসেন পৌরসভার দাসপাড়া, লক্ষ্মী নারায়ন জিউর আখড়া, ধানুয়া দাস বাড়ি পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।