Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

Browsing Category

জাতীয়

সুপ্রিমকোর্ট এলাকায় সংঘর্ষ, হত্যাচেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার; সুপ্রিম কোর্ট এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি-জামায়াত সমর্থক দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের মধ্যে খন্দকার…

গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো প্রসঙ্গ, হত্যা মামলার জন্য প্রস্তুত থাকুন -খালেদাকে ইনু

স্টাফ রিপোর্টার: গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করে তাকে হত্যা মামলা ও গ্রেপ্তারের জন্য প্রস্তুত থাকতে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত কাল তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘চলমান রাজনীতি’ নিয়ে…

শাহ জালালে সোনাসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার: হযরত শাহ জালাল বিমানবন্দরে সাড়ে আট কেজি সোনাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিকালে বিমানবন্দরের টয়লেট থেকে আটক ওই ভারতীয় নাগরিকের নাম জাওয়েদ আকতার (৩২)। শুল্ক গোয়েন্দা বিভাগের…

উদ্বোধন হল মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়লো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপের সংখ্যা বেড়েছে। এখন থেকে সপ্তাহে চারদিনের পরিবর্তে ছয়দিন চলাচল করবে মৈত্রী ট্রেন। সোমবার সকালে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে…

দায়িত্ব নিলেন বাংলাদেশ বিমানের নতুন এমডি

স্টাফ রিপোর্টার: বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা কাইল হেইউড। গত বছরের ১১ সেপ্টেম্বর বিমান পরিচালনা পর্ষদ ব্রিটিশ নাগরিক কাইলকে ব্যবস্থাপনা পরিচালক নিযুক্তের পর সোমবার তিনি এ…

জাতীয় প্রেসক্লাবেও সংঘাত

স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারিকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবেও গত কাল ঘটেছে সংঘাতের ঘটনা। এ সময় মারামারি বেঁধেছিল সরকার ও বিরোধী দল সমর্থকদের মধ্যে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে…

ফেনীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৫৫

ফেনী প্রতিনিধি: ফেনীতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো সহাস্ত্রাধিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত কাল সকালে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী…

চট্টগ্রামে ফেনসিডিল বিক্রেতা দুই বোন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ফেনসিডিল এবং ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে গোপন…

ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে মানুষের মন জয় করে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি ২০১৫ সালে এ সংগঠনের সুনামের ধারা একধাপ এগোবে।’ এ সময় ছাত্রলীগের…

বেনাপোলে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

বেনাপোল সীমান্ত প্রতিনিধি: চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে বন্দরটির কর্তৃপক্ষ। ৯৫১ কোটি ৯৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লিখিত…