কালনী নদীতে ঝড়ে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকা ডুবে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা।…